Sunday, April 26, 2026

অর্থাভাবে মেলেনি অ্যাম্বুল্যান্স, টোটোতে অসুস্থ স্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় প্রৌঢ়

Date:

Share post:

অ্যাম্বুল্যান্স ভাড়া করতে না পেরে, অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটো চালিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এলেন প্রৌঢ়। পেশায় টোটোচালক ওই ব্যক্তির নাম উপেন বন্দ্যোপাধ্যায়। বাড়ি মুর্শিদাবাদের সালারে। তার স্ত্রী শিবানী বন্দ্যোপাধ্যায় কিডনির অসুখে ভুগছেন। বিভিন্ন হাসপাতালে দেখিয়েছেন। সব জায়গায় নানা পরীক্ষার কথা বলা হয়। অর্থের অভাবে সেই পরীক্ষা করতে পারেননি। ছেলের উচ্চমাধ্যমিক পড়া বন্ধ হয়েছে স্ত্রীর অসুস্থতা ও অর্থের অভাবে।

এর মধ্যে বেশ কয়েকদিন আগে অসুস্থতা বাড়লে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম হাসপাতালে স্ত্রীকে নিয়ে যান উপেনবাবু। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়। অ্যাম্বুল্যান্স ভাড়া করার সংস্থান নেই তাই উপেন বাবু স্ত্রী ও ছেলে অনিরুদ্ধকে নিয়ে জীবনের ঝুকি নিয়ে সড়ক পথে টোটো করে কলকাতা মেডিকেলে রওনা দেন। প্রায় ষোলো ঘন্টা পর হুগলির ডানকুনিতে টোটোর ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়।সেখানে চার্জ দিতে গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনমের কাছে খবর যায়। এরপরেই তিনি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।রাতেই স্ত্রীকে নিয়ে কলকাতার মেডিকেল কলেজের উদ্যেশ্যে রওনা দেন উপেন বাবু। তিনি জানান অ্যাম্বুলেন্স ভাড়া চাইছিল পাঁচ ছয় হাজার টাকা। সেই টাকা ছিল না তার কাছে।

আরও পড়ুন- রাশিয়া থেকে রাসায়নিক এনে খুনের চক্রান্তের অভিযোগ অর্জুনের

এ প্রসঙ্গে ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম বলেন, একজন টোটোচালক তার অসুস্থ স্ত্রীকে নিয়ে কলকাতা মেডিকেলে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি।

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...