Sunday, June 7, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মহম্মদ শামির দৌলতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। দ্বিতীয় দিনের শেষে বাংলার রান সংখ্যা ৫ উইকেট হারিয়ে ১৭০। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায় এবং ঋদ্ধিমান সাহা। ২৩১ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড।

২) রঞ্জিট্রফিতে রেকর্ড গড়লেন গোয়ার দুই ব্যাটার কাশ্যপ বাকলে এবং স্নেহাল কৌথানকার। দুই ব্যাটার জুটিতে সর্বোচ্চ রান গড়লেন। যা রঞ্জির ইতিহাসে নজির। শুধু তাই নয় ব্যক্তিগত ভাবেও নজির গড়েছেন এই দুই ব্যাটার। দ্রুততম দ্বিশতরান এবং ত্রিশতরানের ক্ষেত্রেও নজির গড়েছেন দুই ব্যাটার।

৩) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখান তিলক বর্মা। ১০৭ রানে অপরাজিত তিনি। তিলকের সৌজন্যেই ২১৯ রান করে টিম ইন্ডিয়া। জয়ের মুখ দেখে সূর্যকুমার যাদবের দল। আর দলের জন্য এমন পারফম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত তিলক।

৪) নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রান পাননি তাঁরা। যাদের কথা বলা হচ্ছে তাঁরা হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিউইদের বিরুদ্ধে রান পাননি তাঁরা। অজিদের বিরুদ্ধে সিরিজ জিততে হলে এদের রান করতেই হবে। আর তাই অস্ট্রেলিয়া সিরিজের আগে দুই ক্রিকেটারকে বিশেষ পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেটলি।

৫) ছেলে সঞ্জু স্যামসনের কেরিয়ার নষ্ট করেছেন মহেন্দ্র সিং, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। এক সাক্ষাৎকারে এমনই অভিযোগ আনলেন সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথ। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর হয়ে গিয়েছে সঞ্জুর।

আরও পড়ুন- শামির ৪ উইকেট, দিনের শেষে ২৩১ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড

 

Related articles

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...