Wednesday, May 6, 2026

বিরোধীদের সমালোচনার জের! শাহর চপার তল্লাশির ‘নাটক’ কমিশনের

Date:

Share post:

বিরোধীদের চপার ঘিরে তল্লাশিতে একের পর এক কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর অভিযোগ ঘোঁচাতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission of India)। মহারাষ্ট্র নির্বাচনের প্রচার চলাকালীন এবার অমিত শাহর (Amit Shah) চপারে তল্লাশি কমিশনের। ঘটা করে তা প্রচারও করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। দাবি করলেন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় বিজেপি, কমিশনও সেই পথেই চলে। যেন কমিশনের হয়ে সাফাই দিলেন কেন্দ্রের মন্ত্রী।

শুক্রবার মহারাষ্ট্রের হিঙ্গোলিতে (Hingoli) নির্বাচনী প্রচারে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে প্রচারে পৌঁছানোর পরে কমিশনের আধিকারিকরা তাঁর চপারে তল্লাশি চালায়। এরপরই শাহ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “বিজেপি স্বচ্ছ নির্বাচনে ও সুস্থ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সব নিয়ম পালন করে চলে।”

মহারাষ্ট্রের নির্বাচনী প্রচার চলাকালীন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thakeray) চপারে তল্লাশি চালানো হয়। এরপরই সরব হয় বিরোধীরা। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, যেভাবে বিরোধীদের চপারে তল্লাশি চালানো হচ্ছে সেভাবে কী অমিত শাহ বা নরেন্দ্র মোদির চপারেও তল্লাশি হবে? এরপরই মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশের (Devendra Fadnavis) চপারে তল্লাশি হয়। যদিও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে (MAllikarjun Kharge), মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলের (Nana Patole) উপরও তল্লাশি চালানো হয় শেষ পাঁচদিনে। এরপরই শুক্রবার তল্লাশি শাহর চপারে।

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...