Sunday, May 10, 2026

পাঁচদিনের তিন-দেশ সফরে মোদি, যোগ দেবেন জি-টোয়েন্টি সম্মেলনেও

Date:

Share post:

জি-টোয়েন্টি সম্মেলনে (G-20 Summit 2024) যোগ সহ আরও দুই দেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার প্রথমে নাইজেরিয়া (Nigeria) সফর দিয়ে তাঁর বিদেশ সফর শুরু হবে। ব্রাজিলে (Brazil) যোগ দেবেন জি টোয়েন্টি সম্মেলনে। সব শেষে তিনি যাবেন গিয়ানায় (Guyana)।

শনিবার পশ্চিম আফ্রিকার (Africa) নাইজেরিয়ার (Nijeria) উদ্দেশ্যে পাড়ি দেন নরেন্দ্র মোদি। দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করতে রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবুর (Bola Ahmed Tinubu) আমন্ত্রণে নাইজেরিয়া যাচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী মনমোহন সিংয়ের নাইজেরিয়া সফরের ১৭ বছর পরে ভারতের প্রধানমন্ত্রীর নাইজেরিয়া সফর। নাইজেরিয়ার রপ্তানির (export) পরিসংখ্যান হিসাবে দ্বিতীয় দেশ ভারত। অন্যদিকে ভারত থেকে দ্রব্য রপ্তানি করার ভিত্তিতে চতুর্থ দেশ নাইজেরিয়া। দুদেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে এই সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা।

১৮ নভেম্বর থেকে ব্রাজিলে জি-টোয়েন্টি সম্মেলন (G-20 Summit 2024)। নাইজেরিয়া থেকেই ব্রাজিল যাবেন প্রধানমন্ত্রী। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হলেও এখনও রাষ্ট্রপতি পদে বসেননি ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি সেই প্রক্রিয়া হবে। ফলে এবারের জি-টোয়েন্টি সম্মেলনে উপস্থিত থাকবেন জো বাইডেন (Joe Biden)। সেই সঙ্গে ব্রাজিলে সম্মেলনে যোগ দেবেন চিনের রাষ্ট্রপতি জিনপিং-ও (Xi Zinping)। ব্রাজিল থেকে দুদিনের গিয়ানা সফরেও যাবেন ভারতের প্রধানমন্ত্রী।

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...