Wednesday, May 13, 2026

ঝাঁসির সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়াই ১৬ শিশুর! 

Date:

Share post:

 

শুক্রবার রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন শিশুর মৃত্যুর পর এবার আরও ১৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। আহত শিশুদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা যাচ্ছে। শনিবার সকালে হাসপাতালে পৌঁছে যান উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত সাত সদ্যোজাতের দেহ চিহ্নিত করা হয়েছে। বাকি তিনজনের ডিএনএ পরীক্ষা করার প্রয়োজন আছে।

যে ১৬ জন শিশুকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সদ্যোজাতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় মৃত শিশুদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তহবিল থেকে মৃত পরিবার পিছু দু লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানা গেছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড, তবে ঘটনার তদন্ত চলছে।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...