Sunday, June 14, 2026

অজিদের বিরুদ্ধে রোহিতের প্রথম টেস্ট খেলা নিয়ে কী বললেন মহারাজ ?

Date:

Share post:

২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। প্রথম টেস্ট পারথে। প্রথম টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার না খেলা নিয়ে জল্পনা চলছে। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় । বললেন , আমি রোহিতের জায়গায় থাকলে প্রথম টেস্ট খেলতাম।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “ আশা করি রোহিত তাড়াতাড়ি অস্ট্রেলিয়া পৌঁছে যাবে। এই দলটায় নেতার প্রয়োজন। ওর পুত্রসন্তান হওয়ার খবর শুনেছি। আশা করি, এবার ও নিশ্চিন্ত মনে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়া যেতে পারবে। প্রথম টেস্ট শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। আমি যদি ওর জায়গায় থাকতাম, তাহলে অবশ্যই পারথ টেস্টে খেলতাম। এখনও তো সময় আছে। অস্ট্রেলিয়া সফর কঠিন হবে। রোহিত অসাধারণ অধিনায়ক। ভারতের এই মুহূর্তে নেতার প্রয়োজন।“

শনিবার সকালেই জানা যায়, দ্বিতীয়বার বাবা হয়েছেন রোহিত শর্মা। পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত। শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা সাজদে।

আরও পড়ুন- ফের বাবা হয়েছেন রোহিত, হিটম্যানকে বিশেষ বার্তা সূর্য-সঞ্জু-তিলকের


Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...