Monday, February 16, 2026

লুকিয়ে আমেরিকায় ঢুকতে গিয়ে মৃত্যু হয়েছিল গুজরাতের গোটা পরিবারের! অভিযুক্তদের বিচার শুরু সোমবার

Date:

Share post:

বছর দুয়েকের আগের ঘটনা। ২০২২ সালের জানুয়ারিতে কানাডা সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢোকার পর প্রবল ঠান্ডায় ভারতীয় বংশোদ্ভূত জগদীশ প্যাটেল, তাঁর স্ত্রী বৈশালীবেন এবং ১১ বছরের মেয়ে বিহঙ্গী ও ৩ বছরের ছেলে ধার্মিক মাইনাস ৩৮ ডিগ্রির তুষারপাতে জমে বরফ হয়ে মারা গিয়েছিলেন। কয়েক ঘণ্টা বরফের উপর দিয়ে হেঁটে সীমান্ত পেরনোর সময় তাঁদের চারজনেই মারা পড়েছিলেন। সেই ঘটনায় দুই অভিযুক্ত আগামী ১৮ নভেম্বর, সোমবার থেকে বিচারের মুখোমুখি হতে চলেছে।

জানা গিয়েছে ২০২২ সালের ১২ জানুয়ারি টরন্টোয় পৌঁছয় প্যাটেল পরিবার। টরন্টো থেকে মানিটোবা গিয়েছিল সেই পরিবার। সেখান থেকে এমারসনের দিকে রওনা হয়েছিল। সেখান দিয়ে বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশের কথা ছিল তাঁদের। কিন্তু চরম ঠান্ডার কারণে পথেই মৃত্যু হয় তাঁদের।

আমেরিকার বিচার বিভাগ সূত্রে জানা গিয়েছে, কানাডার দিক থেকে মানব পাচারের কারিগর ছিল হর্ষকুমার প্যাটেল ওরফে ডার্টি হ্যারি নামে কুখ্যাত পাচারকারী। অন্যজন স্টিভ শ্যান্ড নামে এক মার্কিন গাড়ি চালক। যাকে প্যাটেল ঘটনার কিছুদিন আগে ফ্লোরিডার একটি ক্যাসিনোয় চাকরি পাইয়ে দিয়েছিল। এই দুজনের বিরুদ্ধে আগামী সোমবার, ১৮ নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এদের বিরুদ্ধে অত্যন্ত চাতুরীর সঙ্গে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন- আক্রান্ত বিজেপি বিধায়করা, জ্বলছে মনিপুর: AFSPA নিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

spot_img

Related articles

আরও দ্রুত কাজ: কর্তব্যে গাফিলতিতে রাজ্যের সাত আধিকারিককে সাসপেনশন কমিশনের!

দুবছরের কাজ করতে হবে দুমাসে। তাতে ভুল হলে যে কমিশনের শাস্তি নিশ্চিত তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন বিরোধী...

ফের বিমান দুর্ঘটনার আতঙ্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী

বিমান দুর্ঘটনা যেন ভারতের পিছু ছাড়ছে না। একের পর এক হেভিওয়েট, ভিআইপিদের ব্যক্তিগত চপার কতখানি বিপদ সঙ্কুল পরিস্থিতিতে...

ব্যাঙ্কে ঋণের পরিমাণ বাড়াই প্রমাণ, বাড়ছে দেশের ক্ষুদ্রশিল্প: নরেন্দ্র মোদি

আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন তথা বিশ্বের ৩৮ দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি করার শক্তি ভারতকে যুগিয়েছে ভারতের উৎপাদন...

আজকের রাশিফল: ১২ রাশির কর্ম, অর্থ ও স্বাস্থ্যের বিস্তারিত পূর্বাভাস

গ্রহ-নক্ষত্রের পরিবর্তিত অবস্থান আজ প্রতিটি রাশির জীবনে আলাদা আলাদা প্রভাব ফেলবে। কারও জন্য আসছে সাফল্য ও অর্থলাভের সুযোগ,...