Friday, April 24, 2026

গাভাস্করের পালটা দিলেন পন্থ, জানালেন টাকার জন্য ছাড়েননি দিল্লি

Date:

Share post:

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করে বিরুদ্ধে মুখ খুললেন ঋষভ পন্থ। থুড়ি, বলা ভাল গাভাস্করের পালটা দিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেছিলেন, টাকার জন্য দিল্লি কায়াপিটলস ছেড়েছেন পন্থ। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার।

সামনেই আইপিএল-এর মেগা নিলাম। সদ্য শেষ হয়েছে আইপিএল-এর রিটেশন। সেখানে দশ দল জানিয়ে দিয়েছে কোন ক্রিকেটারকে তারা ধরে রাখবে, কোন ক্রিকেটারকে তারা ছেড়ে দেবেন। সেখানে দেখা গিয়েছে, দিল্লি তাদের অধিনায়ক ঋষভ পন্থকে দলে রাখেনি । এরপর গাভাস্করকে বলতে শোনা যায়, টাকার জন্য হয়ত দিল্লি দলে থাকেননি পন্থ। এর এই প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন তিনি। পন্থ সেই সাক্ষাৎকারের ভিডিও টেনে বলেন, “ আমাকে দলে না রাখার কারণ টাকা নয়, এটা আমি খুব স্পষ্ট ভাবে জানাতে চাই।“

সম্প্রতি গাভাস্কর এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ হয়তো টাকার পরিমাণ নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি। তবে আমার মনে হয় দিল্লি চাইবে পন্থকে ফিরিয়ে নিতে। কারণ ওদের অধিনায়ক প্রয়োজন। পন্থকে না পেলে অধিনায়ক খুঁজতে হবে দিল্লিকে। তাই পন্থকে নেওয়ার চেষ্টা দিল্লি অবশ্যই করবে।“

দিল্লি যে তাদের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে, মাত্র চার ক্রিকেটার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টিয়ান স্টাব এবং অভিষেক পোড়েলকে রেখে দিয়েছে তারা। সামনেই মেগা নিলাম । সেখানে অকশনে দেখা যাবে পন্থকে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...