Thursday, June 25, 2026

মায়ের মৃত্যু, পাঁচ দিনের প্যারোলে মুক্তি অর্পিতার

Date:

Share post:

কয়েক বছর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।তার মা মারা গিয়েছেন।তাই প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করল আদালত।বৃহস্পতিবার বিশেষ আদালত অর্পিতাকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে।২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের গ্রেফতার করেছিল।  অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। একই সঙ্গে উদ্ধার হয়েছিল প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। ওই বছরেরই ২৭ জুলাই বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্‌স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে।একই সঙ্গে প্রচুর গয়না। ইডির হিসাব অনুযায়ী, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। সঙ্গে সাতটি ভিন্‌দেশের মুদ্রাও।

তাকে গ্রেফতার করার পর প্রায় দু’বছর চার মাস কেটে গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআই। পার্থ এবং অর্পিতা দু’জনেই বর্তমানে জেলে বন্দি এবং তাদের বিরুদ্ধে মামলা এখনও আদালতে বিচারাধীন। জানা গিয়েছে, বেলঘরিয়াতে থাকতেন অর্পিতার মা। তার অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে আদালত।মায়ের পারলৌকিক কাজ শেষ হওয়ার পর ফের তাকে ফিরতে হবে জেলে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...