Friday, June 26, 2026

আদানিকে গ্রেফতারের ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই! বিস্ফোরক অভিযোগ রাহুলের

Date:

Share post:

সৌরবিদ্যুৎ প্রকল্পের (Solar Power Project) বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের প্রায় ২২০০ কোটি টাকার বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া অভিযোগ। শিল্পপতি গৌতম আদানি (Goutam Adani) ও তাঁর ভাইপো সাগর আদানির (Sagar Adani) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকা প্রশাসন। ঘুষ-কাণ্ডে নাম জড়ানো আদানিকে গ্রেফতার করার দাবি তুললেন কংগ্রেস (Congress) সাংসদ তথা লোকসভাপ বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে সরাসরি নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে অভিযোগ করে রাহুল বলেন, “আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী।”

আগামী ২০ বছরের ২০০ কোটি ডলার লাভ করতে ভারত সরকারের সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে চেয়েছিল আদানি গোষ্ঠী। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস (US Attorney’s Office for the Eastern District of New York) থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শুধু সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়াই নয়, এর পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। এই খবর প্রকাশ্যে আসতেই একতিরে মোদি-আদানিকে বিদ্ধ করেন কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, মোদি ও আদানি ২জনেই দুর্নীতিগ্রস্ত। আজই আদানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান রাহুল। এরপরেই বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, কিন্তু আদানিজিকে গ্রেফতার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ উনি নিজেই আদানির দ্বারা নিয়ন্ত্রিত। আসন্ন শীতকালীন অধিবেশনে এই বিষয়ে কংগ্রেস সরব হবে বলেও জানিয়েছেন রাহুল (Rahul Gandhi)।

আরও খবর: সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ২২০০ কোটি ঘুষ!আদানির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা 

পাশাপাশি, আদানি ঘুষ-কাণ্ডে সেবি-র প্রধান মাধবী পুরী বুচকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন রাহুল। সম্প্রতি আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ অভিযোগ করে, যে টাকা আদানিরা বিদেশে সরিয়েছেন, তাতে মাধবী এবং ও স্বামী ধবল বুচের অংশীদারিত্ব রয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদের অভিযোগ, আদানিকে রক্ষা করেছেন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র প্রধান মাধবী পুরী বুচ। সুতরাং তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হোক-দাবি রাহুলের।








Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...