Wednesday, May 13, 2026

R G Kar-তদন্ত গতির দাবিতে CPIM-এর CGO অভিযান, সঞ্জয়ের ফাঁসি চায় কি না স্পষ্ট করুক: কটাক্ষ কুণালের

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজের  ডাক্তারি পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় CBI তদন্তের দাবি সরব হয়েছিল সিপিআইএম (CPIM)। ১০০ দিন পেরিয়ে যাওয়ার পরেও সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত কোনও অগ্রগতি নেই! এই অভিযোগে ও দ্রুত তদন্তের দাবিতে বৃহস্পতিবার উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দেয় সিপিএম। এই মিছিল নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি সোজাসুজি প্রশ্ন তোলেন, ”সঞ্জয় রাইয়ের ফাঁসি চায়, না চায় না, আগে স্পষ্ট জানাক সিপিএম।”

এদিন দুপুরে উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স (CGO Complex) পর্যন্ত মিছিল করে সিপিএম। আর জি কর কাণ্ডের ১০০দিন হয়ে গেলেও তদন্তে অগ্রগতি হয়নি। এখনও পর্যন্ত কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রাই ছাড়া মূল অভিযুক্ত হিসেবে কাউকেই গ্রেফতার করা হয়নি। এই পরিস্থিতিতে দ্রুত তদন্ত এগিয়ে দিয়ে যাওয়ার দাবিতে এদিন সিডিও কমপ্লেক্স অভিযান করে সিপিএম। মিছিলে ছিলেন, সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, নেতা সুজন চক্রবর্তী, নেত্রী মীনাক্ষি মুখোপাধ্য়ায় সব বাম নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। সিবিআই দফতরে গিয়ে সেলিম, মীনাক্ষিরা স্মারকলিপিও জমা দেন। পরে, ম্যাটাডরে অস্থায়ী মঞ্চ করে সিবিআই-য়ের বিরুদ্ধে সুর চড়ান সেলিমরা।

বামেদের এই মিছিলকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, ”আরজিকরের ঘটনা ভয়ঙ্কর। বাজে ঘটনা। ধর্ষণ ও খুন। চব্বিশ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ, ধর্ষক খুনিকে গ্রেফতার করেছে। তো ওনারাই তো বললেন, We want CBI !  চাই না কলকাতা পুলিশ।” এর পরেই তীব্র আক্রমণ করে কুণাল বলেন, ”আমি সিপিএমকে অনুরোধ করব, আপনারা কি এখন সঞ্জয় রাইয়ের পক্ষে? সিপিএম পরিষ্কার করে বলুক , ফাঁসি চায়? না কি ফাঁসি চায় না? সিপিএম আগে স্পষ্ট করে বলুক সঞ্জয় রাইয়ের ফাঁসি সিপিএম চায় কি চায় না? সিপিএম বড়বড় কাজ করার ফাঁকে, এইটা আগে স্পষ্ট করে বলুক।” এর আগে সঞ্জয়ের হয়ে কথা বলতে শোনা গিয়েছিলেন বাম নেতৃত্বকে। শুধু তাই নয়, তার ফাঁসির সাজা হলে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য উচ্চতর আদালতে ‘দোষী’ সঞ্জয়ের হয়ে লড়বেন বলে শোনা যায়। সেই প্রসঙ্গেই কুণালের এই আক্রমণ বলে মত রাজনৈতিক মহলের।








Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...