Sunday, May 3, 2026

সান্দাকফু গিয়ে প্রাণ হারালেন কলকাতার পর্যটক, পর্যটাকদের স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা প্রশাসনের

Date:

Share post:

এভাবে মরে যেতে হবে ভাবেননি।সান্দাকফু (Sandakphu) বেড়াতে গিয়েছিলেন। আর সেখানেই মৃত্যু হল কলকাতার পর্যটকের। শ্বাসকষ্টজনিত সমস্যায় ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত ভবানীপুর এলাকার বাসিন্দা ওই পর্যটকের নাম আশিস ভট্টাচার্য। চলতি বছরের মে মাসেও পাহাড়ে বেড়াতে গিয়ে  এক যুবকের প্রাণ গিয়েছিল।ফলে ফের এক পর্যটকের অকালমৃত্যুতে উদ্বেগে দার্জিলিং প্রশাসন। এবার থেকে পাহাড়ে যাওয়া বিশেষ করে ট্রেকিংয়ের উদ্দেশ্য নিয়ে যাওয়া পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দার্জিলিংয়ের সান্দাকফুর প্রতি পর্যটকদের আকর্ষণ নতুন নয়। জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর দার্জিলিং (Darjeeling) থেকে সান্দাকফুর উদ্দেশে রওনা দিয়েছিলেন আশিস ভট্টাচার্য। গত মঙ্গলবার রাতে আচমকা তার শ্বাসকষ্ট শুরু হয়।অত্যন্ত দ্রুত তার শারীরিক পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়। তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের সদস্যের হাতে তুলে দেয় দার্জিলিং জেলা প্রশাসন।এবার থেকে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের শারীরিক পরীক্ষা যাচাই করার জন্য নির্দিষ্ট একটি স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে দার্জিলিং প্রশাসন জানিয়েছে।

বিশিষ্ট পর্বতারোহী বিশ্বনাথ সরকার বলেছেন, আসলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় ততই অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। স্বাভাবিকভাবেই শারীরিকভাবে সক্ষমতা না থাকলে ওই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা অনেকের পক্ষেই সম্ভব হয় না।তারই জেরে মাঝে মধ্যে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের উচিত স্বাস্থ্য পরীক্ষা দ্রুত চালু করা। যাতে ভবিষ্যতে এই দুর্ঘটনা এড়ানো যায়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...