Thursday, May 14, 2026

কার্যালয়ে মহিলা সদস্যকে মারধর! ধৃত বিজেপির পঞ্চায়েত প্রধান

Date:

Share post:

দলীয় কার্যালয়ে মহিলা সদস্যকে মারধর। ন্যক্কারজনক ঘটনায় ধৃত মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান শক্তি মন্ডল। তাঁকে গ্রেফতার করল মালদহের মানিকচক থানার পুলিশ।

প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত মঙ্গলবার রাতে মানিকচক বিজেপি কার্যালয়ে এক মহিলাকে মারধর করেন। আক্রান্ত মহিলার নাম প্রতিমা মন্ডল। তিনি বিজেপি পরিচালিত ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপিরই মহিলা পঞ্চায়েত সদস্য। তাঁর ছেলে বঙ্কিম মন্ডল অভিযোগ করেন, তাঁর মা দলীয় প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছিলেন। যা নিয়ে গত মঙ্গলবার রাতে মানিকচক বিজেপি কার্যালয়ে বিজেপির জেলা নেতৃত্ব আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলতে তাঁর মাকে ডেকে পাঠান। সেখানেই দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মন্ডল এবং তার দুই অনুগামী দীপঙ্কর মন্ডল ও ফেকন মন্ডল মিলে তাঁর মাকে মারধর করেন। এই বিষয়ে বিজেপির আক্রান্ত মহিলা পঞ্চায়েত সদস্য মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন- ঘুষকাণ্ডের খবর আসতেই বিপুল ধস আদানি গ্রুপের শেয়ারে! ১২ হাজার কোটির লোকসান LIC- র

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...