Friday, June 26, 2026

খালিস্তান-পথ ছেড়ে ভারতমুখী! নিজ্জর খুনে মোদির যোগ অস্বীকার কানাডার

Date:

Share post:

আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকেই খালিস্তানপন্থীদের সমর্থনের পথ থেকে খানিকটা সরে আসছিল কানাডা (Canada)। গ্রেফতার করা হয় বেশ কিছু খালিস্তানপন্থী নেতাকে। এরপর জি-টোয়েন্টি (G-20 Summit) বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের সাড়া না পেয়ে ভারতের সমর্থন আদায়ের চেষ্টায় জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) প্রশাসন। রাতারাতি ঘোষণা করা হলো খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনে যোগ নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)।

সম্প্রতি ওটাওয়ার (Ottawa) গোয়েন্দা বিভাগ দাবি করেছিল হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী (Minister of External Affairs) এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) যোগ রয়েছে। সেই বিবৃতিকেই নাকচ করলো কানাডার (Canada) প্রশাসন। তাঁরা দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের এই ঘটনার সঙ্গে যোগের কোন প্রমাণ পাওয়া যায়নি।

একদিকে নির্বাচনমুখী কানাডায় ট্রুডোর খালিস্তানপন্থীদের প্রতি সমর্থন নেতিবাচক প্রভাব ফেলছে বলে রাজনীতিকদের অনুমান। অন্যদিকে আমেরিকার নির্বাচনে অনুপ্রবেশকারীদের প্রতি দৃঢ় পদক্ষেপ না নেওয়ায় সরে যেতে হয়েছে ডেমোক্রাটদের। ফলে অনেকটাই সতর্ক জাস্টিন ট্রুডো। গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে নিজ্জর খুনে ভারতের যোগ নিয়ে যে দাবি করা হয়েছিল তাকে অতি সচেতনতা থেকে নেওয়া বিবৃতি বলে দাবি করলেন ট্রুডোর জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের আধিকারিক। যদিও ওটাওয়া (Ottawa) প্রশাসনের ভারত-যোগের দাবিকে আগেই নাকচ করেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। চাপের মুখে কার্যত ভারতের দাবিকেই সমর্থন জানালো ট্রুডোর প্রশাসন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...