Thursday, May 14, 2026

রদবদল কলকাতা পুলিশে: গোয়েন্দা বিভাগে পাঁচ আধিকারিক বদল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুলিশের গোয়েন্দা বিভাগে বদলের ইঙ্গিত দিয়েছিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ইঙ্গিদের পরই সক্রিয় কলকাতা পুলিশ (Kolkata Police)। শুক্রবারই প্রকাশিত হলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের রদবদলের বিজ্ঞপ্তি। বদল হল পাঁচ আধিকারিকের।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্সপেক্টর সৌম্য ঠাকুরকে গোয়েন্দা বিভাগ (Detective Department) থেকে পাঠানো হলো মুচিপাড়া থানায় (Muchipara PS)। ইন্সপেক্টর দীপঙ্কর বিশ্বাসকে ময়দান থানা থেকে পাঠানো হলো লেদার কমপ্লেক্স থানার গোয়েন্দা বিভাগে (DD)। ইন্সপেক্টর সাবির উদ্দিনকে স্পেশাল ব্রাঞ্চ থেকে পাঠানো হলো ময়দান থানায় (Maidan PS)। ইন্সপেক্টর অনুপম চট্টোপাধ্যায়কে সেন্ট্রাল ডিভিশন থেকে স্থানান্তরিত করা হলো লেদার কমপ্লেক্স থানার গোয়েন্দা বিভাগে। এবং ইন্সপেক্টর রাজীব চট্টোপাধ্যায়কে গোয়েন্দা বিভাগ (DD) থেকে পাঠানো হলো স্পেশাল ব্রাঞ্চে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...