Friday, June 5, 2026

মানুষের উপর পূর্ণ আস্থা: শনিবার ছয়ে-ছয় করার দাবি তৃণমূলের

Date:

Share post:

রাজ্যের মানুষ লোকসভা নির্বাচনে উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন, সেই পথ ধরেই ছয় কেন্দ্রের উপনির্বাচনে উন্নয়নের পক্ষে তৃণমূলকেই সমর্থন করবেন রাজ্যের মানুষ বিশ্বাসী রাজ্যের শাসক দল। বিরোধীদের কাছ থেকে মাদারিহাট ছিনিয়ে নিয়ে ছয়ে ছয় হবে তৃণমূলের, দাবি রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

শনিবার ভোট গণনা ৬ কেন্দ্রের উপনির্বাচনের। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ও হাড়োয়া কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল ৭ টা থেকে।

উপনির্বাচনের ছয় কেন্দ্রের মধ্যে পাঁচটি তৃণমূলের দখলেই ছিল। শুধুমাত্র আলিপুরদুয়ারের মাদারিহাটের দখল ছিল বিজেপির কাছে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, যেভাবে রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখেছে সেভাবেই এই ছয় কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়ের কারিগর হবেন সাধারণ মানুষ। অর্থাৎ বিজেপির হাত থেকে মাদারিহাট ও ছিনিয়ে নেওয়ার পথে তৃণমূল।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...