Friday, May 15, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বর্ডার-গাভাস্কর ট্রফি। প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান অস্ট্রেলিয়ার। বল হাতে দাপট যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের। ৪ উইকেট নেন বুমরাহ। ২ উইকেট সিরাজের। ৮৩ রানে পিছিয়ে অজিরা।

২) গতকাল থেকে পারথে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রথম দিন প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ টিম ইন্ডিয়া। ১৫০ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। পারথে বিতর্ক দেখা যায় রাহুলের আউট নিয়ে। ২৬ রানে আউট হন তিনি। তবে রাহুল কি আদৌ আউট ছিলেন? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে।

৩) অভিষেক টেস্টেই দুর্দান্তভাবে কামিন্সদের সামলেছেন নীতীশ রেড্ডি। আট নম্বরে ব্যাট করতে নেমে ৪১ রান করেন তিনি। যা প্রশংসা কুড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের। শুধু তাই নয় এই রানের সুবাদে গড়েছেন নজিরও। দলের হয়ে এরকম পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত নীতীশ। কৃতিত্ব দিলেন কোচ গৌতম গম্ভীরকে।

৪) শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। চলছে মহারণ। আর এরই মাঝে উঠে আইপিএল-এর নিলাম। হ্যাঁ ঠিকই শুনছেন। আইপিএল-এর মেগা নিলামের আঁচ পড়েছে বর্ডার-গাভাস্কর ট্রফিতে। আইপিএল নিলাম নিয়ে কথা শোনা যায় ঋষভ পন্থ এবং নাথান লিয়নের মধ্যে।

৫) সামনেই ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম। তবে তার আগে সামনে এল আসন্ন আইপিএল-এর দিনক্ষণ। সূত্রের খবর, আগামী বছর আইপিএল শুরু ১৪ মার্চ থেকে।ফাইনাল হবে ২৫ মে। শুধু আগামী বছরের নয়, ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের দিন দশ দলকে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির মাঝে উঠে এল আইপিএল-এর নিলাম, কোন দলে যাচ্ছ পন্থকে প্রশ্ন লিয়নের

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...