Thursday, June 25, 2026

ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে সকাল আটটা থেকে শুরু ভোট গণনা

Date:

Share post:

আজ রাজ্যের ৬ বিধানসভা আসনে (আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি) উপনির্বাচনের গণনা (By Election Counting) শুরু। নির্বাচন কমিশনের তরফে গণনা কেন্দ্রের প্রতি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর সহ- ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম স্তরে রাজ্য পুলিশ, দ্বিতীয় স্তরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, এবং তৃতীয় স্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে বলে খবর।

নির্বাচন কমিশন (Election commission) জানিয়েছে এদিন গণনা কেন্দ্রের ভিতর ওয়েব কাস্ট হবে না। তবে সিসি ক্যামেরার নজরদারি থাকবে। প্রথমে ইলেকট্রিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমের গণনা হবে। তারপর মূল ভোট যন্ত্রণা হবে। গণনা কেন্দ্রের ২০০ মিটারে জারি থাকছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। ভোট কাউন্টিং এজেন্টরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না সবটাই গণনাকেন্দ্রের বাইরে রেখে দিতে হবে।। শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার মোবাইল ব্যবহার করতে পারবেন। গণনা কক্ষের পাশেই স্ট্রং রুম। এক প্লাটুন অর্থাৎ ২৪ জনের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সেখানে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উপনির্বাচনের ফলাফল নিয়ে খুব একটা বেশি আগ্রহ থাকে না। তবে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই ফলাফল শাসক বিরোধী দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...