Thursday, May 7, 2026

সোশ্যাল মিডিয়ায় লক্ষাধিক ফলোয়ার্স, ভোটের ময়দানে ১০০ পেরোতে হিমশিম অবস্থা এজাজের! 

Date:

Share post:

ভোটের লড়াইয়ে নেমে নাকানি চোবানি খেলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খান (Ajaz Khan)। অভিনেতার Instagram-এর অনুরাগীর সংখ্যা ৫৬ লক্ষের বেশি। কথায় কথায় নিজেকে ‘এক নম্বর’ বলে দাবি করা তারকা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharastra Assembly Election) ভারসোভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ১০৩ ভোট পেলেন! এইটুকু জোগাড় করতেই কার্যত হিমশিম অবস্থা। এজাজের পরিবারের সদস্য সংখ্যা ৭০- এর বেশি। বুঝন অবস্থা, এরপর সোশ্যাল মিডিয়ায় যে মিমের বন্যা বয়ে যাবে এ তো জানাই ছিল।

ভারসোভা আসনে ভোট পড়েছিল ৫১.২ শতাংশ।আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) টিকিটে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচন কমিশনের (ECI) তথ্য বলছে, ৪৬ হাজার ৬১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবসেনা ইউবিটি প্রার্থী হারুন খান। নোটাতে ভোট দিয়েছেন ৭৪৭ জন। সেখানে কিনা প্রাক্তন বিগ বস (বিগ Boss) তারকা ভোট পেলেন মাত্র ১০৩টি! সমাজমাধ্যমে হিন্দি সিরিয়ালের অভিনেতাকে কটাক্ষ করে কেউ কেউ লিখেছেন যে, বোধহয় তারকার পরিবারও বাড়ির ছেলেকে ভোট দেয়নি। নোটার থেকেও এতটা পিছিয়ে থাকার কারণে নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছেন ‘বলিউড ক্লাব’- এর বিজেতা। এজাজ (Ajaz Khan) নিজে অবশ্য এত কম ভোট পাওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...