Saturday, June 13, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফি, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট রাহুল-যশস্বীর, ২১৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফি। দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট টিম ইন্ডিয়ার। দিনের শেষে ভারতের রান দ্বিতীয় ইনিংসে ১৭২ । টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন দুই ওপেনার কে এল রাহুল এবং যশস্বি জসওয়াল। ৬২ রানে অপরাজিত রাহুল। যশস্বী অপরাজিত ৯০ রানে। টিম ইন্ডিয়ার হয়ে ৫ উইকেট যশপ্রীত বুমরাহর। ২১৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

এদিন ভারতীয় বোলিং-এর দাপটে অজিদের প্রথম ইনিংস শেষ হয়ে ১০৪ রানে । অজিদের হয়ে সর্বোচ্চ রান করেন মিচেল স্টার্ক। ২৬ রান করেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ৩ উইকেট নেন হর্ষিত রানা। ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালই করে টিম ইন্ডিয়া। সৌজন্যে দুই ওপেনার। কে এল রাহুল এবং যশস্বী জসওয়াল। ৬২ রানে অপরাজিত রাহুলের। যশস্বী অপরাজিত ৯০ রানে। এদিন নজিরও গড়েন যশস্বী। ভেঙে দেন ১৬ বছরের রেকর্ড । যা গড়েছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ২০০৮ সালে গম্ভীর ১১৩৪ রান করেছিলেন। তাঁর গড় ছিল ৭০.৬৭। সেই বছর গম্ভীর ছ’টি অর্ধশতরান এবং তিনটি শতরান করেছিলেন। যশস্বী এই বছর সেই রান টপকে গিয়েছেন। তবে তাঁর গড় ৫৫.২৮। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে প্রথম ইনিংসে কোনও রান তপারেননি তিনি। তবে শনিবার অর্ধশতরান করেন যশস্বী। আর সেই রান করতেই রেকর্ড গড়েন তিনি। দিনের শেষে ৯০ রানে অপরাজিত যশস্বী। দাঁড়িয়ে শতরানের দড়গড়ায়।

আরও পড়ুন- পারথে পাঁচ উইকেট নিতেই নজির গড়লেন বুমরাহ


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...