Thursday, June 25, 2026

বাংলা বনাম হিন্দি, ভাষা নিয়ে দুই মহিলার চরম বাদানুবাদ মেট্রোতে

Date:

Share post:

কর্মক্ষেত্রে আসা যাওয়ার পথে মেট্রো (Kolkata Metro) সফরে কতই না ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাল হয় পাতাল সফরের নানা মুহূর্ত। এবারেও সেই একই কাণ্ড। তবে রিলস বানানো বা অশালীন আচরণ নয়, ভাষা নিয়ে মেট্রো সফরে দুই মহিলার বাদানুবাদের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social media)। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। এক অবাঙালি মহিলাকে অন্য যাত্রীর প্রতি খোঁচার সুরে বলতে শোনা যায়, ‘ভারতে থেকে আপনি বাংলা বলতে পারেন, হিন্দি বলতে পারেন না?’ পাল্টা বাংলাভাষী মহিলার খোঁচাও শোনা গেছে।

কলকাতা মেট্রো রেলে পাশাপাশি বাংলা ও হিন্দিভাষী দুই মহিলার কথোপকথন নিয়ে এখন জোর আলোচনা সোশ্যাল মিডিয়ায়। বাংলায় কিছু কথা বলছিলেন এক তরুণী। প্রতিবাদ করে সহযাত্রী হিন্দিভাষী মহিলার বক্তব্য যে, অপরজনও হিন্দি ভাষাতেই কথা বলবেন যেহেতু এটা বাংলাদেশ নয়। হিন্দি যেহেতু জাতীয় ভাষা তাই সেই যুক্তিকে কাজে লাগিয়ে তাঁর কথায়, ” আপনি ভারতে আছেন, বাংলাদেশে নয়। আপনি যদি বাংলা জানেন, তাহলে হিন্দি নয় কেন?” প্রত্যুত্তরে মহিলাকে বলতে শোনা যায়, ‘আমি পশ্চিমবঙ্গে থাকি। এটা আমার জন্মভূমি, আপনার নয়। বাংলায় কথা বলার জন্য আপনি আমারই রাজ্যে দাঁড়িয়ে আমাকে অপমান করতে পারেন না।’ তর্ক আরও বাড়তে থাকে যখন বাংলাভাষী মহিলা বলেন, ‘বাংলার করদাতাদের টাকায় এই মেট্রো হয়েছে। আপনার জন্মস্থানের কারও টাকায় হয়নি।’ এরপরই রেগে আগুন হিন্দিভাষী মহিলা। বাংলায় কথা বললেই কি বাংলাদেশী হয়ে যেতে হয় নাকি ভারতে থাকা মানেই হিন্দিতে কথা বলতে হবে? এরকম নানা টুকরো মন্তব্য আশপাশ থেকে উঠে আসে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই অনেকেই ক্ষোভে ফেটে পড়েন।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...