Thursday, May 21, 2026

পারথে পাঁচ উইকেট নিতেই নজির গড়লেন বুমরাহ

Date:

Share post:

পারথে চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অজিদের বিরুদ্ধে ৫ উইকেট নেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। আর সেই সুবাদে নজির গড়েন তিনি।

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। প্রথম দিনই ৪ উইকেট নেন বুমরাহ। আর আজ সকালে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে আউট করে ৫ উইকেট ঝুলিতে ভরেন তিনি। আর সেই সুবাদেই নজির গড়েন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯৯টি উইকেট নেওয়া বোলার শুধু এ বারের প্রতিযোগিতাতেই নিলেন ৫০ উইকেট। বুমরাহই ভারতের প্রথম পেসার, যিনি এই কীর্তি গড়লেন। এর আগে এই কীর্তি ছিল ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে ৭১ টি উইকেট। এবং রবীন্দ্র জাদেজা। জাড্ডুর ঝুলিতে রয়েছে ৫১ টি উকেট। অশ্বিন তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ৫০টির বেশি উইকেট নিয়েছেন।

শুধু তাই নয়, আরও একটি নজির গড়েছেন যশপ্রীত বুমরাহ। এই বছর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৬১টি উইকেট নিয়েছেন তিনি। যা সর্বোচ্চ। ১৮টি ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন বুমরাহ। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তিনি ২৮ ম্যাচে ৬০টি উইকেট নিয়েছেন। এই বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাতেও শীর্ষে ভারতীয় পেসার। ১০ ম্যাচে নিয়েছেন ৪৬টি উইকেট। পিছনে ফেলে দিয়েছেন জাদেজাকে। তিনি ১০ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে বাগানের সামনে জামশেদপুর


Related articles

‘আধ্যাত্বিক’ শুভেন্দু! সমাজমাধ্যমে বেলুড় মঠ দর্শনের ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই স্বামী বিবেকানন্দের বাণী পাথেয় করে আগামীর কর্মদ্যোগে সামিল হওয়ার কথা শোনা...

মারধর-হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ডানকুনির তৃণমূল কাউন্সিলর

পাঁচ বছর আগের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকা ও এলাকার এক বাসিন্দাকে মারধর- হুমকি দেওয়ার অভিযোগে ছাব্বিশ সালে...

বিজেপিকে ছাপিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র ফলোয়ার ১২ মিলিয়ন

মাত্র চার দিন আগেই জন্ম! এর মধ্যেই বিজেপিকে(BJP) পেছনে ফেলে ‘ককরোচ জনতা পার্টি’র( Cockroach Janta Party) ফলোয়ার সংখ্যা...

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, স্বস্তির বৃষ্টি উত্তরে

সকাল থেকে চড়া রোদ, বেলা বাড়তেই তেজ বাড়ছে সূর্যের। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather...