Monday, April 27, 2026

উপনির্বাচন মিটতেই জোরকদমে শুরু আবাসের সমীক্ষার কাজ, ডিসেম্বরেই একাউন্টে প্রথম কিস্তির টাকা

Date:

Share post:

উপনির্বাচনের কারণে যে সব জেলায় আবাস যোজনার সমীক্ষার কাজ স্থগিত ছিল সেগুলোতে সোমবার থেকে সমীক্ষার কাজ শুরু হয়েছে। সারা রাজ্যে প্রথম পর্বের সমীক্ষার কাজ শেষ হয়ে রিপোর্ট জমা পড়লেও উপনির্বাচনের কারণে পাঁচ জেলায় সমীক্ষা বন্ধ রাখতে হয়েছিল। এবার তা জোর কদমে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ১৫ থেকে ৩০ শে ডিসেম্বরের মধ্যে যোগ্য আবেদনকারীদের একাউন্টে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। অন্যান্য জেলার মতো যাতে ওই পাঁচ জেলাতেও একই সময়ে উপভোক্তারা টাকা পান তা নিশ্চিত করতে বলা হয়েছে।

সমীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে আবাস প্রকল্পে চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা ছাড়ার নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। আগে ওই সময়সীমা ছিল ২০ ডিসেম্বর। সেই সময় সীমা তিনদিন বাড়ানো হয়েছে। ২০ তারিখের পরিবর্তন ২৩ ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আবাস প্রকল্পের সমীক্ষার কাজ ১৪ নভেম্বর শেষ করার কথা ছিল। সে জায়গায় তা শেষ হয়েছে ১৮ নভেম্বর। ফলে সম্পূর্ণ প্রক্রিয়াই কিছুটা পিছিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও তিনদিন সময় দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া।

গ্রাম সভা, ব্লক স্তরের কমিটি ও জেলা স্তরে কমিটি, এই তিনটি স্তরে শুরু হবে এই তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে বলে পঞ্চায়েত দফতর জানিয়েছে। আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক, এসডিও, জেলাশাসকদের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে। ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনও অভিযোগ হলে তার মীমাংসা।

আরও পড়ুন- হেরিটেজ ইন কলকাতা: ওয়ার্ল্ড হেরিটেজ উইকে শহরের ঐতিহ্যকে রক্ষা করার বার্তা ফিরহাদের

 

Related articles

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...