Monday, May 18, 2026

হু হু করে কলকাতায় পারদ পতন, শীতের আমেজের মাঝেই বৃষ্টির ভ্রুকুটি! 

Date:

Share post:

রাজ্যজুড়ে ভরপুর শীতের আমেজের মাঝেই এবার বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পারদ পতন অব্যাহত, কলকাতার তাপমাত্রা নামলো ১৭ ডিগ্রিতে। উত্তরবঙ্গে অনুভূত শীত। দার্জিলিং, কালিম্পং-সহ বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নীচে রয়েছে বলে জানা যাচ্ছে। এর মাঝেই মঙ্গলবার পাহাড়ে বৃষ্টির কথা জানালো হাওয়া অফিস(Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই উইকন্ডে বৃষ্টি হতে পারে। দার্জিলিঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও ঝাড়গ্রাম-সহ সকল জেলাতে জাঁকিয়ে শীত পড়বে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আপাতত বৃষ্টির সতর্কতা নেই। তবে সকাল রাতে কুয়াশার দাপট চলবে।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...