Wednesday, May 13, 2026

মুখ্যমন্ত্রী কে? ইস্তফা দিয়ে বৈঠকে শিণ্ডে, বিশেষ বার্তা অনুগামীদের!

Date:

Share post:

মহারাষ্ট্রের (Maharashtra) পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন চূড়ান্ত হতে পারে মঙ্গলবারই। ব্যাপক আসন পাওয়া বিজেপির নেতৃত্বেই আরব সাগরের পাড়ের রাজ্য যাওয়ার ইঙ্গিত প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের (Eknath Shinde)। রাজভবনে গিয়ে এদিনই দিলেন ইস্তফা।

মঙ্গলবার সকাল সকাল রাজভবনে (Raj Bhavan Mumbai) গিয়ে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) ও অজিত পাওয়ার (Ajit Pawar)। সেইসঙ্গে ভেঙে দেওয়া হল পুরনো মন্ত্রিসভাও। এরপরই বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য রওনা দেন একনাথ শিণ্ডে। সহ্যাদ্রি অতিথিশালায় সেই বৈঠকের আয়োজন করা হয়েছে।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই জল্পনা শুরু কে বসবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ করা হয় এবার আর মহারাষ্ট্রের রাশ থাকছে না কোনো শিবসেনা (Shivsena Shinde camp) নেতার হাতে। ১৩২ আসনে জিতে গোটা রাশটাই নিজেদের হাতে রাখবে বিজেপি (BJP)। সেই ইঙ্গিত সোমবার রাতে একনাথ শিণ্ডের (Eknath Shinde) সোশ্যাল মিডিয়া পোস্টে। রাজনৈতিক মহলে জল্পনা মুখ্যমন্ত্রীত্ব পাবেন না একনাথ, সেই আশঙ্কাতেই সমর্থক বিক্ষোভ ঠেকাতে আগে থেকে প্রস্তুতি শিবসেনা (Shivsena Shine camp) শিবিরের।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...