Wednesday, May 13, 2026

‘শিল্পের সমাধান’ শিবির: মহিলা শিল্প-উদ্যোগ সহায়তায় নয়া পদক্ষেপ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমএসএমই-তে (MSME) এগিয়ে বাংলা। ইতিমধ্যেই রাজ্যজুড়ে তৈরি হয়েছে ৯০ লক্ষ এমএসএমই। সেই এমএসএমইগুলিতে কর্মসংস্থান হয়েছে ১.৪ কোটিরও বেশি। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সেক্টরে মহিলা উদ্যোক্তার (women entrepreneur) সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা‌। এই পরিস্থিতিতে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের আরও উৎসাহী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় ‘শিল্পের সমাধান’ শিবির করা হবে। ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সেই ‘শিল্পের সমাধান’ (Shilper Samadhan) শিবির।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে রাজ্য শিল্প-বান্ধব হয়ে উঠেছে। রাজ্য সরকার এমএসএমই (MSME) সেক্টরকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই এই ক্ষেত্রে সমস্যা সমাধানে জেলায় জেলায় শিবিরের পরিকল্পনা। এই শিবিরে সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে অবহিত করা হবে। শিল্প সচেতন করে তুলতে বিশেষ করে পাঠ দেওয়া হবে মহিলাদের। বাংলায় মহিলা উদ্যোগপতির সংখ্যা দেশের মধ্যে সেরা। স্বনির্ভর করে তুলতে আরও বেশি করে এই ক্ষেত্রে মহিলাদের উপস্থিতি বাড়াতে চাইছে সরকার। নিবিড় কর্মসংস্থানে ক্ষুদ্র শিল্পোদ্যোগী হিসেবে মহিলাদের অন্তর্ভুক্তিতে উৎসাহিত করাই রাজ্যের লক্ষ্য। গ্রামীণ এলাকাগুলি তো বটেই পাশাপাশি পুর এলাকাগুলিতেও শিল্পের সমাধান শিবির খোলা হবে। ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির। শিবিরগুলি সফল করতে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ক্ষুদ্র শিল্পোদ্যোগী হতে বেকার ছেলেমেয়েদের অংশগ্রহণ বাড়াতেই এই প্রচার।

বেকারদের ব্যবসায় উৎসাহিত করতে রাজ্য ইতিমধ্যেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (credit card) চালু করেছে। যার মাধ্যমে ব্যবসার জন্য ঋণ নিলে রাজ্য সুদে ভর্তুকি (subsidy) দেয়। এমন আর কী সুযোগ-সুবিধা রয়েছে এই ক্ষেত্রে, তা শিল্পের সমাধান শিবিরে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। ব্যাঙ্ক ঋণ (bank loan) থেকে বিভিন্ন সরকারি ছাড়পত্র নিয়েও যাতে কোনও হয়রানির শিকার হতে না হয়, সেই ব্যাপারেও গাইড করা হবে শিবির থেকে।

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...