Sunday, March 15, 2026

বাঘাযতীনে চারতলা বাড়িতে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের কলকাতায় অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে বাঘাযতীন স্টেশনের কাছেই একটি চারতলা বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে।কীভাবে ওই বাড়িতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলেই এমন কাণ্ড।এদিন দুপুরে আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। বাড়িতে ঢুকতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। ধোঁয়ার কারণে মুখে মাস্ক পড়ে ঢুকতে হয় তাঁদের।

এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনেন। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুনের তীব্রতা বেশি থাকার কারণে দমকলের ইঞ্জিন আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে জানা গিয়েছে, ওই এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকা অত্যন্ত জনবহুল। সেখানেই রয়েছে এই চারতলা বাড়িটি।

চারদিন আগেই ঢাকুরিয়ার কাকুলিয়া রোড এলাকার একটি বস্তিতে আচমকাই আগুন লাগে। দমকলকর্মীরা জানান, প্রদীপের থেকেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণের জেরে আগুন ভয়াবহ আকার নেয়। পরে দমকলের আটটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের আটটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়।খবর পেয়েই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নতুন করে তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

 

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...