Sunday, May 10, 2026

বুকে ব্যথা! আদালতে হাজিরা দিতে পারলেন না সুজয়কৃষ্ণ ভদ্র, পরবর্তী শুনানি ২৮ নভেম্বর

Date:

Share post:

বুকে ব্যথার জন্য মঙ্গলবার সিবিআই আদালতে হাজিরাই দিতে পারলেন না নিয়োগ কাণ্ডে ইডির হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র। যদিও জেল থেকে সুকয়কৃষ্ণর ভার্চুয়াল উপস্থিতির আবেদন খারিজ করে দেয় আদালত। এরপরই আগামী ২৮ নভেম্বর, বৃহস্পতিবার সুজয়কৃষ্ণকে ফের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

নিয়োগ কাণ্ডে সুজয়কে গ্রেফতার করেছিল ইডি। এখন জেলে রয়েছেন তিনি। তাঁকে হেফাজতে চেয়েছে সিবিআই। যদিও মঙ্গলবার সুজয়কৃষ্ণ আদালতে হাজির হতে না-পারায় তাঁকে হেফাজতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্য দিকে, নিয়োগ এই মামলায় ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সন্তু গঙ্গোপাধ্যায়কে হেফাজতে পেয়েছে সিবিআই।

প্রসঙ্গত, মঙ্গলবার শুনানির শুরুতে বিচারক জানতে চান, সুজয়কৃষ্ণ, সন্তু এবং শান্তনুকে আদালতে হাজির করানো হয়েছে কি না। তখন জানা যায়, বুকে ব্যথার জন্য সশরীরে হাজিরা দিতে পারেননি সুজয়কৃষ্ণ। ২৯ নভেম্বর পর্যন্ত সন্তু এবং শান্তনু সিবিআই হেফাজতে থাকবেন।

আরও পড়ুন- লক্ষীর ভান্ডার একটি সামাজিক উন্নয়নমুলক প্রকল্প! রাজনীতি করছেন বিরোধীরা, মন্তব্য শশীর

Related articles

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...