Saturday, June 20, 2026

লক্ষীর ভান্ডার একটি সামাজিক উন্নয়নমুলক প্রকল্প! রাজনীতি করছেন বিরোধীরা, মন্তব্য শশীর

Date:

Share post:

লক্ষ্মীর ভান্ডার কোনও রাজনৈতিক প্রকল্প নয়- এটা সামাজিক উন্নয়নমুলক প্রকল্প। যারা এই প্রকল্পকে নিয়ে রাজনীতি করছেন, তারা ঠিক কাজ করছেন না, নয়াদিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাফ জানিয়ে দিলেন রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা৷

মন্ত্রী শশী পাঁজা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের রাজ্যে এই প্রকল্প শুরু করেছিলেন, তখন অনেকেই এই প্রকল্পের বিরোধিতা করেছেন৷ প্রকল্পকে অপমান করা হয়েছে বিরোধীদের তরফে৷ অনেকে বলেছেন, তারা ক্ষমতায় এলে প্রকল্পের টাকা ডাবল করে দেওয়া হবে৷ মহিলাদের সম্মান প্রদানটা অনেক বড় বিষয়৷ শুধু হাজার টাকা দেবো, ২০০০ টাকা দেবো, এটা বলা ঠিক নয়৷ তারপরেও লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক৷ যারা একদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অপমান করেছে, তারাই পরবর্তীকালে এই প্রকল্পের সুফল পেয়েছে এবং তার অনুকরণ করতে শুরু করেছে৷

মন্ত্রী শশী পাঁজা আরও বলেন, এখন নিন্দুকদের ঘুম ভেঙেছে, লোকে বুঝতে পারছে মহিলাদের ক্ষমতায়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই প্রকল্প৷ মহারাষ্ট্রের সরকারি আমলারা বলছেন, এই প্রকল্প চালানোর মত আর্থিক সঙ্গতি হচ্ছে না মহারাষ্ট্র সরকারের৷ মন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকার তাজপুর বন্দরের ছাড়পত্র দেয়নি৷ এক বছরের বেশি সময় ধরে এই বন্দরের ছাড়পত্র আটকে রাখা হয়েছে যা একেবারেই অনুুচিত, দাবি জানান শশী পাঁজা৷

আরও পড়ুন- তৎপর পুলিশ! দত্তপুকুর খুনে ২৪ ঘন্টায় গ্রেফতার মূল অভিযুক্ত

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...