Sunday, May 10, 2026

তৎপর পুলিশ! দত্তপুকুর খুনে ২৪ ঘন্টায় গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

Share post:

২৪ ঘণ্টার মধ্যে কিনার করল পুলিশ। দত্তপুকুরে মিষ্টির দোকানের কর্মীর খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করল তদন্তকারী দল। পুলিশের জালে ওই মিষ্টির দোকানের অপর এক কর্মী বিশ্বজিৎ দাস। অভিযুক্তকে বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে সোমবার রাতেই গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। মঙ্গলবার তাকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

গতকাল অর্থাৎ সোমবার সকালে পরিতোষ পান্ডে অনেকক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরেই বেলা গড়াতে মিষ্টির দোকানের অন্যান্য কর্মীরা এসে দেখেন ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পরিতোষ বাবু। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। মৃতের মাথায় এবং গলায় কাটা দাগ ছিল। তদন্তে নেমে পুলিশ খেয়াল করে মিষ্টির দোকানের এক কর্মী নিখোঁজ। সন্দেহ হয় পুলিশের। এরপরেই তদন্তে নেমে বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত বিশ্বজিৎ দাস জেরার মুখে স্বীকার করে রবিবার রাতে তারা একসঙ্গে মদ্যপান করে। তখনই পরিতোষ বিশ্বজিতের বউ সম্পর্কে কটু মন্তব্য করে। সেখান থেকেই বচসার সূত্রপাত। এরপরে বিশ্বজিৎ বটি দিয়ে পরিতোষের গলায় আঘাত করে এবং বাড়ির ভেতরে লোহার রড দিয়ে মাথা আঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন- ২০২৫-এর এপ্রিলের মধ্যেই প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে হবে পানীয় জলের সংযোগ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...