Monday, June 8, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএলে আবার হার মহমেডান স্পোর্টিংয়ের। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছ থেকে পয়েন্ট কেড়ে নিতে পারল না সাদা-কালো শিবির। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে মহমেডান ১-২ গোলে হেরে গেল সুনীলদের বিরুদ্ধে।

২) লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে লোকেশ রাহুলের বিচ্ছেদ প্রত্যাশিতই ছিল। এ বার রিটেনশনের আগেই লখনউ কর্তৃপক্ষকে রাহুল জানিয়ে দিয়েছিলেন থাকতে চান না। আইপিএল নিলামের পর সমাজমাধ্যমে লখনউকে বিদায় জানালেন ভারতের অন্যতম সেরা ব্যাটার।

৩) দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তন ডি গুকেশের। ভারতীয় গ্র্যান্ডমাস্টার তৃতীয় গেমে জিতে সমতা ফেরালেন। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের কাছে প্রথম গেমে হেরেছিলেন ভারতীয় চ্যালেঞ্জার। দ্বিতীয় গেম ড্র হয়। তৃতীয় গেম জিতে ১৪ ম্যাচের সিরিজ়ে ১.৫-১.৫ করলেন গুকেশ।

৪) কলকাতা নাইট রাইডার্স চেয়েছিল গত বারের মূল দলটাকে ধরে রাখতে। সেই কারণেই ভেঙ্কটেশ আইয়রের জন্য নিলামে এত কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন মেন্টর ডোয়েন ব্র্যাভো।

৫) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা তৃতীয় জয় পেল বাংলা। বুধবার মিজোরামকে ৮ উইকেটে হারাল সুদীপ ঘরামির দল। প্রথমে ব্যাট করে মিজোরাম করে ৪ উইকেটে ১৫৭ রান। জবাবে ১৫.৩ ওভারে বাংলা ২ উইকেটে ১৫৮।

আরও পড়ুন- ফের টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যশপ্রীত বুমরা

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...