Saturday, March 14, 2026

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দাপট লিভারপুলের, রিয়ালকে হারাল ২-০ গোলে , পেনাল্টি নষ্ট এমবাপের

Date:

Share post:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দাপট লিভারপুলের। বুধবার মধ্যরাতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারাল ২-০ গোলে। ম্যাচে পেনাল্টি মিস মহম্মদ সালহার। নাহলে ম্যাচের ফলাফল হতে পারত অন্য। পেনাল্টি মিস রিয়ালের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর জায়গা পাঁকা লিভারপুলের। আর অপরদিকে এই হারের ফলে ১৫ বছরে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের ক্লাবটির কাছে হারল রিয়াল মাদ্রিদ।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় লিভারপুল। অপরদিকে লিভারপুলের ডিফেন্সকে কোন চ্যালেঞ্জের সামনে ফেলতে পারেনি কার্লো আনচেলোত্তির দল । প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে আক্রমণে ঝাঁঝ বাড়ায় লিভারপুল। যার ফলে ম্যাচের ৫২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। লিভারপুলকে গোল করে এগিয়ে দেন ম্যাক-অ্যালিস্টার। তবে এরপরই সমতা ফেরানোর সুযোগ পায় রিয়াল। ৫৯ মিনিটের মাথায় বক্সে ভাসকুয়েজকে ফাউল করায় পেমাল্টি পায় তারা। ম্যাচের ৬১ মিনিটে পেনাল্ট মিস করেন রিয়ালে যোগ দেওয়া এমবাপে। এরপর পেনাল্টি মিস করেন সালাহ। তবে এরপরই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ৭৬ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন পরবর্ত নামা গাপকো। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল।

এই জয়ের ফলে পর পর পাঁচ ম্যাচ জেতায় ১৫ পয়েন্ট লিভারপুলের। পয়েন্ট তালিকায় শীর্ষে লিভারপুল। তাদের নক আউট পাকা। অন্য দিকে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন- কেন দিল্লি ছেড়েছেন পন্থ ? মুখ খুললেন দলের অন্যতম কর্ণধার

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...