Monday, June 22, 2026

শাহ বৈঠকেও মিলল না সমাধান! অধরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঘোষণা

Date:

Share post:

জট যে ভালই পাকিয়েছে মহারাষ্ট্রে (Maharashtra) প্রমাণিত হলো অমিত শাহের (Amit Shah) বৈঠকের পরে। মহাজুটি (Mahajuti) জোটের বৈঠক শেষেও ঘোষণা হল না মুখ্যমন্ত্রীর নাম। এদিকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন একনাথ শিন্ডে। জোট ঐক্যবদ্ধ আছে দেখানোর চেষ্টা করলেও আদতে মহাযুতি জোটে বিজেপির কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলে জোটে যে চিড় ধরেছে তা স্পষ্ট বৃহস্পতিবার রাতের বৈঠকের পর।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জটিলতায় দিল্লিতে বৈঠক ডাকেন বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ ও জে পি নাড্ডা (J P Nadda)। মধ্যরাত পর্যন্ত দিল্লিতে সেই বৈঠক চলে। প্রায় ভোররাতে মহারাষ্ট্র ফেরেন একনাথ শিণ্ডে (Eknath Shinde), দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis), অজিত পাওয়ার (Ajit Pawar)। বৈঠক শেষে কোনও দলের তরফ থেকেই কোন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। একনাথ কেন্দ্রে দাবি করেন প্রথম বৈঠক সফল। আরও একটি বৈঠক হবে মুম্বাইতে। তারপরই নিশ্চিত হবে কে হতে চলেছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী পদে কে সেই নাম ঘোষণা না হলেও শিণ্ডে ফাড়নবিশ কপালে ভাঁজ নিয়েই দাবী করেন জোট ঐক্যবদ্ধ রয়েছে। শিণ্ডে ফের দাবি করেন তাঁর তরফ থেকে তিনি অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব যাকে মুখ্যমন্ত্রী পদে নির্ধারণ করবে তাঁকেই সমর্থন জানাবেন তিনি। তাঁর দিক থেকে এই পদ নিয়ে কোন বাধা আসবে না। আবার ফাড়নবিশ (Devendra Fadnavis) দাবি করেন শিন্ডের (Eknath Shinde) তরফ থেকে যে সমস্যা ছিল তা তিনি শাহর বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন। ফলে পরবর্তী বৈঠকেই মুখ্যমন্ত্রীর নাম নির্ধারিত হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট শিবসেনাকে নিয়ে মহাযুতী পরিবারে অস্বস্তির কাঁটা বিঁধেই রয়েছে।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...