Tuesday, June 23, 2026

ঝুলে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত, ফের পিছিয়ে গেল বৈঠক

Date:

Share post:

ঝুলে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত। ফের পিছিয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির বৈঠক। জানা যাচ্ছে আগামি শনিবার হবে এই বৈঠক। আজ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৈঠক। বৈঠক হওয়ার কথা ছিল ভার্চুয়াল মাধ্যমে। কিন্তু নির্দিষ্ট সময়ের কিছু ক্ষণ আগে আইসিসি জানিয়েছে, বৈঠক হবে শনিবার। যার ফলে শেষ পর্যন্ত কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, সেই প্রশ্নের জটও কাটল না এদিন।

২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে ভারতীয় দলকে খেলতে পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় বিসিসিআই। যদিও এই নিয়ে মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা আইসিসিকে চিঠি দিয়েছে হাইব্রিড মডেলের প্রস্তাবে রাজি নয় তারা। এরপরই আজ ছিল বৈঠক। কিন্তু এদিন ও হল না সুরাহা। জানা যাচ্ছে, আগামি শনিবার হবে এই বৈঠক। যেই বৈঠকে থাকার কথা আইসিসির পূর্ণ সদস্য ১২টি বোর্ডের প্রতিনিধি, তিনটি সহযোগী সদস্য বোর্ডের প্রতিনিধি, এক জন নিরপেক্ষ পর্যবেক্ষক, আইসিসির চেয়ারম্যান এবং সিইওর।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। সাধারণত কোনও প্রতিযোগিতার অন্তত তিনমাস আগে সূচি ঘোষণা করে দিতে হয়। কিন্তু এখনও সেটা করতে পারেনি আইসিসি। ফলে আইসিসির বিরাট আর্থিক ক্ষতি হতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামার স্বস্তির খবর ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার


Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...