Wednesday, March 11, 2026

কবে কোথায় অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ, অভিষেকের প্রশ্নে তথ্য গোপনের পথে হাঁটল কেন্দ্র

Date:

Share post:

দেশের বিভিন্ন আদালত এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের পরে কোন কোন সরকারি বা বেসরকারি পদে নিয়োগ করা হয়েছে ? কেন্দ্রীয় আইন মন্ত্রকের থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই প্রশ্নের উত্তর দিতে গিয়েও হোঁচট খেয়ে তথ্য গোপনের রাস্তাতেই হেঁটেছে মোদি সরকার৷শুক্রবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল দাবি করেছেন, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিদের কবে কোথায় নিয়োগ করা হয়েছে তার কোনও হিসেব কেন্দ্রীয় সরকারের কাছে নেই৷এই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, অবসরপ্রাপ্ত বিচারক, বিচারপতিদের নিজেদের প্রয়োজনে নিয়োগ করতে পারে ভারত সরকার, যে কোনও রাজ্য সরকার এমনকি অন্য কোনও সংস্থা৷ বিকেন্দ্রীকরণ পদ্ধতি প্রয়োগ করেই এই নিয়োগ হয়ে থাকে, সেই কারণেই কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...