Wednesday, June 3, 2026

Doctors Convention: আজ আমতলায় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠকে অভিষেক

Date:

Share post:

আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর পর থেকেই প্রতিবাদ, আন্দোলন আর রাজনীতির মাঝে কোথাও গিয়ে যেন ডাক্তারদের সঙ্গে সাময়িক দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ২৪ পরগনার আমতলায় আয়োজিত ডক্টর্স কনভেনশনে (Doctors Convention) রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে কথা বলবেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিকেল তিনটে নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

 

কোভিড থেকে আমফান, ইয়াস ঘূর্ণিঝড় থেকে অতিবৃষ্টি – যেকোনও প্রাকৃতিক দুর্যোগে নিজের লোকসভা এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়ান অভিষেক। তাঁকে সবসময় সক্রিয়ভাবে পাশে পান ডায়মন্ড হারবারের মানুষ। চিকিৎসকদের আন্দোলনের পর এই প্রথম প্রায় হাজার চিকিৎসকের মুখোমুখি হবেন অভিষেক। স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে সমন্বয় সভা থেকে কথা বলবেন অভিষেক। আজ প্রতিটি মেডিক্যাল কলেজ থেকে আমতলায় বাসে যাবেন চিকিৎসকরা। হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকেও বাস ছাড়বে। আমন্ত্রিত চিকিৎসকদের জন্য আলাদা প্রবেশপত্র থাকছে। মডার্ন মেডিসিন, আয়ুষ মিলিয়ে বাংলার প্রায় ১২০০ ডাক্তারের এই বৈঠকে যোগদানের সম্ভাবনা রয়েছে।


Related articles

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...