Tuesday, June 23, 2026

হাওড়া ডিভিশনে বাতিল লোকাল, কুয়াশার জেরে বন্ধ একাধিক এক্সপ্রেস ট্রেন!

Date:

Share post:

রেলের রক্ষণাবেক্ষণ এবং লাইন মেরামতির জন্য শনিবার থেকে সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনে এক বছর লোকাল ট্রেন বাতিল (local train cancelled)। পাশাপাশি ঘন কুয়াশার কারণে ব্যাহত মেল এক্সপ্রেস চলাচল। দুর্ভোগ বাড়ছে যাত্রীদের।

পূর্ব রেল (ER) সূত্রে খবর, আজ থেকে সোমবার পর্যন্ত কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর-লালগোলা মোট তিনটি রুটের একাধিক ট্রেন বন্ধ থাকবে। লাইন মেরামত ও রেল সেতুর সংস্কারের জন্য এমন সিদ্ধান্ত।

বাতিল লোকাল ট্রেনের তালিকা 

শনিবার

  • হাওড়া থেকে তারকেশ্বর রুটে- ৩৭৩৪৯, ৩৭৩৫১
  • তারকেশ্বর থেকে হাওড়া রুটে – ৩৭৩৫৪

রবিবার

  • হাওড়া-তারকেশ্বর ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫ এবং ৩৭৩১৭
  • শেওড়াফুলি-তারকেশ্বর ৩৭৪১১, ৩৭৪১৫
  • হাওড়া-আরামবাগ ৩৭৩৫৯
  • হাওড়া-গোঘাট ৩৭৩৭১
  • ডাউনে তারকেশ্বর-হাওড়া ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২
  • তারকেশ্বর -শেওড়াফুলি ৩৭৪১২, ৩৭৪১৬
  • আরামবাগ-হাওড়া ৩৭৩৬০
  • গোঘাট-হাওড়া ৩৭৩৭২
  • কাটোয়া রুটে- ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৯
  • আজিমগঞ্জ থেকে- ০৩০৯৬, ০৩০৬২
  • আহমদপুর থেকে- ০৩১০০ ট্রেন

এর পাশাপাশি আপ ও ডাউন লাইনে বাতিল হয়েছে কলকাতা-লালগোলা (০৩১৯৩, ০৩১৯৪) মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ (০৩০১৯, ০৩০২০) প্যাসেঞ্জার স্পেশালও।

ঘন কুয়াশার জেরে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস (১২১৭৮) ও হাওড়া চম্বল-মথুরা এক্সপ্রেস (১২১৭৭)। ৩ ডিসেম্বর থেকে বেশ কয়েকদিন চলবে না হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস আপ ডাউন (১২৩২৭ ও ১২৩২৮), ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস আপ ডাউন (২২১৯৮ -২২১৯৭), কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস, নিউ দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস।


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...