Friday, June 5, 2026

দল যাঁদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাঁদের: অভিষেক

Date:

Share post:

কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আর সেই বৈঠকের বিভিন্ন কমিটি গঠন। শৃঙ্খলারক্ষায় সংসদীয়, পরিষদীয় এবং দলীয় স্তরে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই নিয়ে শনিবার আমতলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানালেন, দল যাঁদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাঁদের।

কর্মসমিতির বৈঠকে তৃণমূল মুখপাত্রের তালিকা প্রকাশ হয়। সেখানে দিল্লির বিষয়ে যে কমিটি করা হয়েছে সেখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনই প্রথম এই বিষয়ে মন্তব্য করেন অভিষেক। তাঁর কথায়, “দল ও নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। আমি আমার কাজ করেছি। রেজাল্ট দেখে আমি পাঠিয়েছি। দল সিদ্ধান্ত নেবে কবে করবে।”

আরও খবর: ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতি পাশ না করলে প্রাইভেট মেম্বার বিল আনব: গর্জে উঠলেন অভিষেক

এর পরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “দল যাঁদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাঁদের!“ অর্থাৎ দল যাঁদের দায়িত্ব দিয়েছে, আগামী দিনে তাঁদের সেটা প্রমাণ করতে হবে। অভিষেকের কথায়, ”আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তা পালন করেছি। দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য।”

শৃঙ্খলারক্ষা কমিটি প্রসঙ্গে অভিষেক বলেন, “দল শৃঙ্খলারক্ষা কমিটি করেছে। দল নানা দায়িত্ব দিয়েছে নানা জনকে। সেই দায়িত্ব আগামী দিনে তাঁদের প্রমাণ করতে হবে। তারা কতটা পটু। আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তা পালন করেছি। দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য।”








Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...