Thursday, June 25, 2026

‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতি পাশ না করলে প্রাইভেট মেম্বার বিল আনব: গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) ‘সেবাশ্রয়’-এর সূচনায় ১২০০ চিকিৎসকের সম্মেলন। আর সেই মঞ্চ থেকে অপরাজিতা বিল পাশের দাবিতে গর্জে উঠলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি সাফ জানালেন, বিরোধীরাও যদি সংসদের অ্যান্টি রেপ বিল আনে, তিনি নিজে সেটা সমর্থন করবেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা বিল’ দ্রুত আইনে পরিণত করার দাবি জানান অভিষেক। না হলে তৃণমূল বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানান অভিষেক।

শনিবার, আমতলায় মেগা সম্মেলন থেকে অভিষেক জানান, আর জি করের ঘটনায় প্রথমদিন থেকে বলেছি যে বা যারা এই কাজ করছে তাদের বাঁচার অধিকার নেই। তৃণমূল সাংসদের কথায়, এই নারকীয় ঘটনা বন্ধের একমাত্র পথ কঠোর আইন আনা। রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করেছেন ‘অপরাজিতা বিল’ বিধানসভায় পাশ করিয়ে। এখন সেটি রাষ্ট্রপতির কাছে পড়ে রয়েছে। এই বিল পাশ হয়ে গেলে, তা অন্যান্য রাজ্যের আইন করা যেতে পারে। অভিষেক বলেন, হত তিন মাস ধরে অভয়ার মৃত্যু নিয়ে এত প্রতিবাদ হচ্ছে আর তার মধ্যে দেশজুড়ে প্রতি ১০মিনিটে ধর্ষণ হচ্ছে। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, এতেই প্রমাণ হয়, ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের আইন প্রয়োজন। অভিষেক জানান, ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতি পাশ না করলে আমি প্রাইভেট মেম্বার বিল আনব। কঠোর আইন পাশ হলে তবেই ধর্ষণ বন্ধ হবে-মত তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিষেক বলেন, জি টুয়েন্টির সময় অর্ডিন্যান্স করে দিল্লির সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছিল কেন্দ্র। তাহলে এখন কেন অ্যান্টি রেপ বিল আনছে না! অপরাজিতা বিল আইন হলে দোষী ৫০ দিনে শাস্তি পাবে। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, পারিপার্শ্বিক প্রমাণ যদি মেলে তাহলে কেন ৫ বছর ধরে দোষীকে খাওয়াব? কেন তাঁর প্রাণ দণ্ড হবে না? হিসেব দিয়ে তিনি বলেন, একজন বন্দিকে খাওয়াতে দিন ৩০০ টাকা খরচ হয়। ৫ বছরে ৬ লাখ টাকা খরচ। সেই টাকায় ৬টা গরিব মানুষ বাড়ি সে পাবেন।

অপরাজিত বিল রাষ্ট্রপতি পাশ না করলে আগামী দিনে বৃহত্তরে আন্দোলনে যাবেন বলে জানান অভিষেক।








Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...