Sunday, May 17, 2026

বিলম্বিত বোধদয়! গ্রামীণ সড়ক যোজনায় অবশেষে স্বল্প বরাদ্দ ধার্য কেন্দ্রের

Date:

Share post:

আবাস যোজনা, একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা এখনও অব্যহত। এরই মধ্যে দু’বছর পর গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা পেতে চলেছে রাজ্য। তবে তার পরিমাণ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ ধার্য হয়েছে। গ্রামাঞ্চলে নতুন ৫ হাজার কিলোমিটার রাস্তা তৈরির জন্য গ্রামীণ সড়ক যোজনায় বরাদ্দ চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তার মধ্যে প্রায় ৩ হাজার কিলোমটার রাস্তার প্রস্তাব মঞ্জুর হয়েছে।

এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে শেষবার ওই প্রকল্পের রাজ্যকে ৩৪৩ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। উল্লেখ্য গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র। বাকি ৪০ শতাংশ রাজ্যকে বহন করতে হয়।

আরও পড়ুন- গোষ্ঠীকোন্দলে জেরবার! ত্রুটি শুধরে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? প্রশ্ন ওয়ার্কিং কমিটির বৈঠকে

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...