Tuesday, February 24, 2026

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা আজই? বড় ইঙ্গিত শিন্ডের বার্তায়

Date:

Share post:

নির্বাচনী ফল ঘোষণার (Election Results) এক সপ্তাহ কেটে গেছে, অথচ এখনও নিজের মুখ্যমন্ত্রীর নাম জানতে পারিনি মহারাষ্ট্র (Maharastra)। মারাঠা ভূমির প্রশাসনিক প্রধান কে হবেন তা নিয়ে বেকায়দায় বিজেপি (BJP) নেতৃত্বাধীন জোট। আগামী ৫ ডিসেম্বর শপথগ্রহণ হওয়ার কথা আছে। প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকতে পারেন সেই অনুষ্ঠানে। কিন্তু এখনও পর্যন্ত কুর্সি কার দখলে থাকবে তা নিয়ে ঐক্যমত হল না। আলোচনা জল্পনার মাঝে রবিবার রাতে একনাথ শিন্ডে (Eknath Shinde) জানান, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা সোমবার (২ ডিসেম্বর) ঠিক হবে।” এরপরই রাজনৈতিক মহলের আশা আজ মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে আনা হতে পারে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (CM) কে হবেন তা নিয়ে জটিলতায় দিল্লিতে বৈঠক করেছেন বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ (Amit Shah) ও জে পি নাড্ডা। কিন্তু তাতেও সমাধান সূত্র মেলেনি। শিন্ডে বনাম ফড়নবিশ যুদ্ধ অলক্ষ্যে চলছেই। জোট ঐক্যবদ্ধ আছে দেখানোর চেষ্টা করলেও আদতে মহাযুতি জোটে বিজেপির কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলে জোটে যে চিড় ধরেছে তা স্পষ্ট রাজনৈতিক মহলের কাছে। শাহ বৈঠকের পরই নিজের গ্রামের বাড়িতে চলে যান একনাথ। জল্পনা জটিলতা আরও বেড়ে যায়। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর পদ না-ছাড়ার ব্যাপারে অনড় ছিলেন শিন্ডে। তবে শেষ পর্যন্ত তাঁকে নাকি বিজেপির সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে। দেবেন ফড়নবিশই কি তাহলে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন? উত্তর মিলতে পারে আজই।


spot_img

Related articles

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...

ফের মমতার অভিযোগেই মান্যতা, SIR প্রক্রিয়া পরিচালনায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে কমিশন: তোপ তৃণমূলের

বাংলায় SIR প্রক্রিয়া পরিচালনার উপর কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনকে...

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...