Friday, April 24, 2026

ভেঙ্কটেশ নয়, কেকেআরের নেতা হওয়ার দৌঁড়ে এগিয়ে রাহানে : সূত্র

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। দশ ফ্রাঞ্চাইজি দল তাদের টিম গুছিয়ে নিয়েছে। পিছিয়ে থাকেনি কলকাতা নাইট রাইডার্সও। আসন্ন মরশুমের জন্য দল গুছিয়ে নিয়েছে কেকেআর। তবে এখন উঠছে একটা প্রশ্ন । আর তা হল কে হবে কলকাতার অধিনায়ক? আর জানা যাচ্ছে দৌড়ে এগিয়ে নিলামে ১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কেনা অজিঙ্কে রাহানে। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ভেঙ্কটেশ আইয়ারকে এক্ষেত্রে পিছনে ফেলে দিলে ভারতীয় তারকা ব্যাটার।

গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়রকে ছেড়ে দিয়েছে কেকোআর। নিলামে কলকাতা টার্গেট ছিল কে এল রাহুল বা ঋষভ পন্থ। তবে এই দুই ক্রিকেটারের মধ্যেই কাউকেই দলে নিতে পারেনি নাইট কর্তৃপক্ষ । এখন প্রশ্ন হল কে হবে কেকেআরের নতুন নেতা। যে ক্রিকেটারদের কেকেআর ধরে রেখেছে বা যাঁদের নিয়েছে তাঁদের মধ্যেই এক জনকে দায়িত্ব দিতে হবে। আর সূত্রের খবর সেই দৌড়ে আপাতত এগিয়ে অজিঙ্কে রাহানে। এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কেকেআরের এক সূত্র জানিয়েছে, “মোটামুটিভাবে ৯০ শতাংশ নিশ্চিত যে রাহানেই অধিনায়ক হচ্ছেন। ওকে নিলাম থেকে কেনাই হয়েছিল অধিনায়কত্বের দাবিদার হিসাবে।“

প্রথমে মনে করা হচ্ছিল ভেঙ্কটেশই হবেন কেকেআরের নতুন নেতা। তবে ভেঙ্কটেশের যেটা বিপক্ষে যাচ্ছে সেটা হল অধিনায়ক হিসাবে অভিজ্ঞতার অভাব রয়েছে তাঁর। ভেঙ্কটেশ এক মরশুমে কেকেআরের ভাইস ক্যাপ্টেন ছিলেন ঠিকই , তবে নিজের রাজ্য দলের হয়েও অধিনায়কত্ব করেন না তিনি। অন্যদিকে রাহানে অধিনায়ক হিসাবে অভিজ্ঞ। রাজ্য দল তো বটেই ভারতের জাতীয় দলকেও অতীতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন- আজ অ্যাওয়ে ম্যাচে মহামেডানের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য চেরনিশভের

Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...