Tuesday, February 24, 2026

জামিন অধরা চিন্ময়কৃষ্ণের, কোথায় গেলেন পক্ষে লড়া ৫১ আইনজীবী!

Date:

Share post:

মিলল না জামিন, জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে বাংলাদেশের সন্ন্যাসীর চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmay Krishna Das)। সূত্রের খবর এদিন চট্টগ্রাম আদালতে তাঁর হয়ে কোনও আইনজীবী নাকি দাঁড়াতে রাজি হননি। এই পরিস্থিতিতে আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে। আইনজীবীদের অনুপস্থিতিতে মঙ্গলবার চট্টগ্রাম আদালতেই (Chittagong Court) পেশ করা যায়নি চিন্ময় কৃষ্ণকে।

বাংলাদেশে (Bangladesh) শুধুমাত্র সংখ্যালঘু (minority) নয়, তাঁদের পাশে দাঁড়াতে চাওয়া মানুষদেরও যেভাবে হিংসা শিকার হতে হচ্ছে তাতে আরও কোণঠাসা হচ্ছেন সংখ্য়ালঘুরা, বলাই বাহুল্য। সংখ্যালঘুদের নিজেদের দাবিতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সরব হওয়ার আহ্বান জানিয়েছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Chinmay Krishna Das)। এরপরই ২৫ নভেম্বর দেশদ্রোহিতার অপরাধে তাঁকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রাম আদালতে পেশ করা হলে তাঁর জামিনের পক্ষে সওয়াল করেছিলেন ৫১ জন আইনজীবী (lawyer)। অথচ মঙ্গলবার ফের জামিন মামলার আবেদন করতে কেউ দাঁড়াননি চিন্ময়ের পাশে।

ইতিমধ্যে সোমবার চরম হামলা চালানো হয় চিন্ময়ের পক্ষে আদালতে সওয়াল করা আইনজীবী রমেন রায়ের বাড়িতে। মঙ্গলবার তাঁর চট্টগ্রাম আদালতে (Chittagong Court) চিন্ময়ের জামিনের পক্ষে সওয়াল করার কথা ছিল। তার আগেই তাঁর বাড়িতে ঢুকে কট্টরপন্থীরা এমন হামলা চালায় যে আইনজীবীকে বর্তমানে হাসপাতালে ভেন্টিলেশনে (ventilation) রাখতে হয়েছে। এরপরই মঙ্গলবার দেখা যায় চিন্ময়ের পক্ষে সওয়াল করতে কোনও আইনজীবী দাঁড়াননি। অথচ আইনজীবীদের চট্টগ্রাম আদালত চত্বরে উপস্থিত ছিলেন। আইনজীবী হত্যার বিচারের দাবিতে তাঁরা বিক্ষোভও দেখান আদালত চত্বরে। অথচ চিন্ময়ের পক্ষে বিচারক সাইফুল ইসলামের এজলাসে দাঁড়াতে রাজি হননি কেউ।

spot_img

Related articles

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...