Thursday, May 28, 2026

২০২৫-এর অস্কারের দৌড়ে গায়িকা ইমন, নমিনেশনে বাংলা গান ‘ইতি মা’

Date:

Share post:

বাংলা সঙ্গীতজগতের জন্য বড় সুখবর এনে দিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Imon Chakraborty)। আগামী বছর অস্কার (Oscar Award Nomination) জয়ের লক্ষ্যে এবার নমিনেশন পেয়েছে শিল্পীর গাওয়া গান ‘ইতি মা’। গোটা বিশ্বের প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতের মাঝেই নিজের জায়গা করে নিয়েছেন ইমন। উচ্ছ্বসিত অনুরাগীরা। শিল্পী নিজে এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। বাঙালি গায়িকার লড়াই লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের সঙ্গে। এই প্রথম কোনও বাঙালি গায়িকা অস্কারের দৌড়ে সামিল হলেন।

ইন্দিরা ধর (Indira Dhar) মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর গান ‘ইতি মা’ সঙ্গীত অনুরাগীদের মন জয় করেছে। এবার বিশ্বজয়ের পালা। ইমন যখন এই খবর পান তখন সারেগামাপার সেটে শুটিংয়ে ব্যস্ত। সুখবর পাওয়ার পর বিস্ময়ের ঘোর কাটছে না গায়িকার। সেটের সকলকে জানানোর পর স্বামী নীলাঞ্জন এবং বাবাকে জানিয়েছিলেন। ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Academy Awards)। অনুরাগীরা মনে করছেন ইমনের অস্কার জয় আর সময়ের অপেক্ষা মাত্র।


Related articles

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার...

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...