Thursday, June 18, 2026

দেশে  হৃদরোগে মৃত্যু ১৯ শতাংশ বেড়েছে, সমীক্ষার রিপোর্ট

Date:

Share post:

দেশে হৃদরোগে মৃত্যু বেশি। ২০২২ সালে দেশে মৃত্যুর ১৯.৪৫ শতাংশ ঘটেছে এই রোগে। ২০২১ সালের তুলনায় মৃত্যু সামান্য কমলেও এটিকে দেশে মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হার্ট অ্যাটাকে গ্রামের তুলনায় শহরে বেশি মানুষ মারা যান। শহরে মৃত্যু ২৪.০৯ এবং গ্রামে হার্ট অ্যাটাকে মৃত্যু ১৫.০৭ শতাংশ।বিশেষজ্ঞরা বলছেন, তামাকের ব্যবহার, ওবিসিটি বেড়ে যাওয়া, ট্রান্সফ্যাট, লবণ বেশি খাওয়া এবং বায়ুদূষণের কারণে দেশে হৃদরোগ বাড়ছে। তারা জানান, আগে বয়স্করা হৃদরোগে আক্রান্ত হলেও এখন তরুণরাও আক্রান্ত হচ্ছেন। এমনকি শিশুরাও হৃদরোগে মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা নিয়মিত হার্ট চেকআপ করার ব্যাপারে জোর দিয়েছেন। কারণ হার্ট অ্যাটাকে মৃত্যুঝুঁকি অনেক বেশি।

এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স সমীক্ষায় বলা হচ্ছে, বায়ুদূষণের কারণে শহরের নাগরিকরা গড়ে আট বছরের বেশি আয়ু হারাচ্ছে। দ্রুত বর্ধনশীল নগরায়ণ ও শিল্পায়নের ফলে তৈরি বায়ু ও প্লাস্টিক দূষণের কারণে নগরবাসী মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে,...

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...