Wednesday, April 29, 2026

শিন্ডে-পাওয়ারকে ডেপুটি করে শপথ ফাড়নবিশের, উপস্থিত মোদি

Date:

Share post:

প্রত্যাশা মতোই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিলেন দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)। মুখ্যমন্ত্রীর পদ থেকে স্খলিত হয়ে উপমুখ্যমন্ত্রীর পদ পেলেন একনাথ শিণ্ডে (Eknath Shinde)। তবে শিণ্ডের পাশে এবার উঠে এলেন অজিত পাওয়ার (Ajit Pawar)। সংখ্যায় তাঁর দলের বিধায়ক কম হলেও তাঁকেও সন্তুষ্ট করা হল উপ-মুখ্যমন্ত্রিত্ব দিয়ে। তারকা-খচিত শপথ মঞ্চে উপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এনডিএ জোটের শরিক দলের প্রধানদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মহারাষ্ট্রের জোটে দীর্ঘ দ্বন্দ্ব কাটিয়ে এনডিএ জোটের একসঙ্গে নিজেদের দেখানোর প্রয়াস ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠান বলিউড ও ক্রিকেট তারকাদের উপস্থিতিতে ছিল উজ্জ্বল।
বিস্তারিত আসছে…

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...