Thursday, June 25, 2026

ইউরোপ-আমেরিকার সরাসরি উড়ান প্রস্তাব, বিধানসভা থেকে কেন্দ্রকে চাপ সবদলের

Date:

Share post:

অবশেষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি আস্থা রাজ্যের বিরোধী দলনেতার। রাজ্যের মানুষের স্বার্থে কলকাতা বিমান বন্দর (Kolkata Airport) থেকে ইউরোপ-আমেরিকায় সরাসরি উড়ানোর প্রস্তাব বিধানসভায় রাখেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। অন্যান্য় সব প্রস্তাবে রাজ্যের বিরোধিতা করাই বিজেপি বিধায়কদের স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। বৃহস্পতিবার দেখা গেল তার ব্যতিক্রম। রাজ্যের তরফে প্রস্তাব কেন্দ্রকে পাঠানোর বিষয়ে এবার রাজ্যকে সমর্থনের পথে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, একসময় কলকাতা থেকে ইউরোপ (Europe) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সরাসরি বিমান যোগাযোগ ছিল। কিন্তু পরবর্তীকালে নানা কারণে ওইসব বিমান সংস্থা কলকাতা থেকে উড়ান চলাচল বন্ধ করে দেয়। শতবর্ষ প্রাচীন কলকাতা বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) থেকে এখন আর ওই সব দেশে আকাশ পথে সরাসরি পৌঁছানো যায় না। এর ফলে বাণিজ্যিকভাবে রাজ্যের যে ক্ষতির দিকগুলি সেগুলিও তুলে ধরেন তিনি। বিধানসভা জানান, বর্তমানে পর্যটন ও শিক্ষার কারণে বহু মানুষ ইউরোপ আমেরিকা থেকে বাংলায় আসছেন। সরাসরি উড়ান না থাকায় তাঁদের আগ্রহ কমছে। একাধিক সংস্থা কলকাতা থেকে উড়ান পরিষেবা গুটিয়ে নেওয়ায় এ রাজ্য থেকে পর্যটকদেরও বিদেশে যেতে নানা সমস্যায় পড়তে হচ্ছে। ভিন রাজ্য থেকে বিদেশে যাওয়ার টিকিটের খরচ এবং মালপত্রের পরিবহনের খরচ অনেক বেড়ে যাচ্ছে।

সেই সঙ্গে বাণিজ্যিক লোকসানের প্রসঙ্গও বিধানসভায় (West Bengal Assembly) তোলেন তিনি। তাঁর কথায় সরাসরি উড়ান যোগাযোগে পর্যটকদের যেমন সুবিধা হবে তেমনি ব্যবসা বাণিজ্য বাড়বে। এই দাবিতে রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রের কাছে আবেদন জানান যাতে তাঁরা এমন ব্যবস্থা করেন যেন কলকাতা বিমান বন্দর থেকে বিমান চলাতে ওইসব সংস্থা আবার উৎসাহিত হয়। তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রস্তাবকে সমর্থন করেছে বিরোধীরাও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন করে বলেন, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিধি দল পাঠালে বিজেপি তাতে সামিল হতে প্রস্তুত।

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...