Thursday, June 25, 2026

আগামিকাল থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট, রয়েছে কী বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া?

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির দিন-রাতের টেস্ট হতে চলেছে অ্যাডিলেডে । প্রথম টেস্ট জিতে ট্রফিতে এগিয়ে টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে নিজেদের দাপট বজায় রাখতে চায় ভারত। তবে অ্যাডিলেডে নামার আগে ভারতীয় দলের মাথায় থাকছে সেখানকার আবহাওয়া। জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্ট চলাকালীন হতে পারে বৃষ্টি। ব্যাঘাত হতে পারে খেলায়।

এই নিয়ে, স্থানীয় আবহওয়া অফিস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টায় ৪৭ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ১টার সময় তাবেড়ে হতে পারে ৫১ শতাংশ। জানা যাচ্ছে, সেই সময় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিকে স্থানীয় সময় দুপুর ২টোয় টস। সেই সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে ১৫ শতাংশ। ফলে টসে বিঘ্ন হতে পারে। এছাড়াও জানা যাচ্ছে, সময় যত এগোবে তত বৃষ্টি কমবে। অর্থাৎ, স্থানীয় সময় বিকাল ও সন্ধ্যার দিকে তেমন বৃষ্টি হবে না। জানা যাচ্ছে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির তেমন আশঙ্কা নেই। তবে পঞ্চম দিন আবার বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ, খেলা যদি পঞ্চম দিনে গড়ায় তাহলে খেলায় ব্যাঘাত হতে পারে।

এদিকে দ্বিতীয় টেস্টেও পিচে ঘাস থাকবে বলে জানিয়েছেন পিচ প্রস্তুতকারক ডেমিয়ান হাউ। তিনি বলেন,” অ্যাডিলেডে কৃত্রিম আলোর নীচে ব্যাট করা কঠিন। পিচে ৬ মিলিমিটার ঘাস থাকবে। আমরা এমন পিচ তৈরি করতে চাইছি যেখানে সকলে সাহায্য পাবে। এর আগে ভারত যে টেস্ট এখানে খেলেছিল, সেখানে পিচ কোনও ভূমিকাই নেয়নি। অস্ট্রেলিয়া ভাল বল ।করেছিল। আমি চাই এবারে দুই দল ভাল লড়াই করুক।”

আরও পড়ুন- রাজস্থানকে হারিয়ে মুস্তাক আলির নকআউটে বাংলা

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...