Saturday, May 16, 2026

জয়নগরের ঘটনার দু-মাসের মধ্যেই দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত! শুক্রবার সাজা ঘোষণা

Date:

Share post:

জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে জানিয়েছিলেন খুব শীঘ্রই ঘটনার কিনারা করে অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে। সেই মতোই ঘটনার দু মাসের মাথাতেই মূল অভিযুক্ত মুস্তাকিম সরকারকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত। শুক্রবার সাজা ঘোষণা করা হবে। মূলত এই কারণেই অপরাজিতা বিল চাইছে রাজ্য। যাতে এভাবেই অন্যান্য সব ঘটনায় দ্রুত তদন্ত, বিচার হয়ে শাস্তি পায় অপরাধী। যদি দোষীর শাস্তি দ্রুত হয় তাহলে অপরাধীদের মধ্যে ভয় তৈরি হবে। জয়নগরের ঘটনা সেরকমই নজির।

প্রসঙ্গত ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী। দিনভর এলাকায় অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে রাতেই তার দেহ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ৫ অক্টোবর বারুইপুর আদালতেই পেশ করা হয় অভিযুক্তকে। ৭ অক্টোবর এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়। এই ঘটনায় মোট ৩৬ জন সাক্ষ্য দেন। ৩০ অক্টোবর চার্জশিট জমা পড়ে। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট স্পেশ্যাল ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা করলেন। এদিন আদালতে আসেন কুলতলির বিধায়ক গণেশ মন্ডল।

আরও পড়ুন- কাম্বলির জন্য সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত কপিল দেব, তবে মানতে হবে শর্ত

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...