Friday, June 26, 2026

চিনে সরব জয়শঙ্কর বাংলাদেশে কেন নীরব, প্রশ্ন সুদীপের

Date:

Share post:

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্মম অত্যাচার। সেইসঙ্গে প্রতিদিন নানান ভারত বিরোধী কথা। বাংলাদেশের মহম্মদ ইউনুস (Mohammed Yunus) সরকার প্রতিদিন যেভাবে সুর চড়াচ্ছে ঠিক ততটাই নীরব ভারত সরকার। বাংলাদেশ ইস্যুতে কেন সংসদে কোনও বিবৃতি দিচ্ছেন না বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar), বৃহস্পতিবার সেই প্রশ্ন তুললেন লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।

সম্প্রতি বিদেশ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে ভারত চিন (China) সম্পর্ক নিয়ে বিবৃতি দিয়েছেন। কিভাবে দুই দেশের সম্পর্কের পারদ গোলে শান্তি স্থাপন হয়েছে সীমান্তে সেই ফিরিস্তি পেশ করেছেন। অথচ প্রতিদিন বিরোধী সাংসদ, এমনকি বিজেপি সংসদরাও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নীরব বিদেশ মন্ত্রক তথা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

নয়াদিল্লিতে বৃহস্পতিবার ফের একবার গভীর উদ্বেগ প্রকাশ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত৷ এই ক্ষেত্রে ভারত সরকারের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত৷ বিদেশ সচিব (foreign secretary) সেখানে গিয়ে ওদেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলতে পারেন৷ আমরা লোকসভায় অত্যন্ত উদগ্রীব হয়ে আছি, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভারত সরকারের অবস্থান জানার জন্য৷ এই প্রসঙ্গেই সুদীপ বন্দ্যোপাধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) অবস্থানকে সমর্থন করেছেন৷ তাঁর কথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস রাখা এমন যে কোনও দেশই বাংলাদেশের ঘটনাপ্রবাহকে সমর্থন করবে না৷

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...